৮ জুন ২০২৬

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৬০ জন সমর্থককে বিনা মূল্যে টিকিট দেওয়া হলেও পরে সেগুলো বাতিল করে দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, টিকিট কেনার সময় অর্থ পরিশোধসংক্রান্ত সমস্যার কারণে কিছু টিকিটের মূল্য শূন্য দেখানো হয়েছিল। ফলে সংশ্লিষ্ট সমর্থকেরা কোনো অর্থ ছাড়াই টিকিট সংগ্রহ করতে সক্ষম হন।

ফিফা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, টিকিটগুলো বাতিল করা হলেও সংশ্লিষ্ট সমর্থকদের আসন সংরক্ষিত রয়েছে। নির্ধারিত মূল্য পরিশোধ করলেই তারা টিকিট নিশ্চিত করতে পারবেন।

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে এরই মধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে।

গত ২১ মে এই ভুল মূল্যে টিকিট বিক্রির ঘটনা ঘটে। এরও কয়েক মাস আগে ফিফা সভাপতি ঘোষণা দিয়েছিলেন যে বিশ্বকাপের সব ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তবে সেই ঘোষণার পরও সংস্থাটি বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে।

এদিকে পুনরায় বিক্রির জন্য ফিফার নিজস্ব ব্যবস্থাও রয়েছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই কমিশন নেওয়া হয়। তবুও বিভিন্ন বেসরকারি প্ল্যাটফর্মে এখনো বহু ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

বিশ্বকাপের ইতিহাসে এবার টিকিটের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফিফার দাবি, এই অতিরিক্ত আয় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে টিকিটের উচ্চমূল্য ও বিক্রয় পদ্ধতি নিয়ে সমর্থকদের অসন্তোষ ক্রমেই বাড়ছে।

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে টিকিট কাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে ফিফার বিক্রয় ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো

প্রকাশ: রবিবার, জুন ০৭, ২০২৬
মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো

পুরো ম্যাচে ডাগআউটে বেশ হাসিমুখেই দেখা গেল লিওনেল মেসিকে। হন্ডুরাসের বিপক্ষে পাখির চোখেই সতীর্থদের পারফরম্যান্স দেখেছেন। খেলা দেখার পাশাপাশি বেঞ্চে থাকা বাকিদের সঙ্গে কথা বলেও সময় পার করেছেন দশ নম্বর জার্সিধারী। চোট জনিত ঝুঁকি এড়াতেই হন্ডুরাসের বিপক্ষে তাঁকে মাঠে নামাননি লিওনেল স্কালোনি।

মেসি না থাকার প্রভাব অবশ্য টের পায়নি আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেস ও জুলিয়ানো সিমিওনির গোলে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। মেসিকে ছাড়াও যে প্রতিযোগিতামূলক ও কার্যকর ফুটবল খেলা সম্ভব, আরও একবার সেটাই প্রমাণ করে দেখাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে এদিন দলের গভীরতা ও বিকল্প শক্তি যাচাই বাছাই করেছেন স্কালোনি। সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইতাস, টমাস আরান্দাদের মতো তরুণদের অভিষেক করিয়েছেন। সিনিয়র দলে অভিষেক হওয়া হওয়া এরা সবাই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। স্বাভাবিকভাবেই হন্ডুরাসের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট স্কালোনি।

স্কালোনি বলেন, ‘আমাদের জন্য ম্যাচটি ইতিবাচক ছিল। আমরা একটি ভালো প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি। তাদের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারাও বিশ্বকাপের জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আছে। কিন্তু আমরা আমাদের খেলাটা খেলতে মাঠে নেমেছিলাম এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা আমরা করেছি। আমরা নিজেদের ধরনেই খেলতে চেয়েছি এবং আমি খুশি যে সবাইকে খেলার সুযোগ দিতে পেরেছি।’

হঠাৎ বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে আশা করা যেতেই পারেহঠাৎ বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে আশা করা যেতেই পারে
দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটের সবশেষ খবর জানিয়েছেন স্কালোনি। বিশেষ করে নিকো পাস ও হুলিয়ান আলভারেসের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী তিনি, ‘নিকো এখন পুরোপুরি প্রস্তুত, আজও খেলতে পারত। আর হুলিয়ানের ক্ষেত্রে আমরা শুধু গোড়ালির অস্বস্তিটা দূর করার চেষ্টা করছি। কোনো তাড়া নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তাকে প্রয়োজন হবে, তখন যেন কোনো সমস্যা না থাকে।’

শুধু জয় নয়, নতুন মুখদের পারফরম্যান্সকেও এই ম্যাচের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন স্কালোনি, ‘ওদের সবাইকে আমার ভালো লেগেছে। তারা আমাকে উচ্ছ্বসিত করেছে। শুধু আফসোস, ওভান্দোকে খেলাতে পারিনি, কারণ আমাদের বদলির সুযোগ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বেলত্রান, আরান্দা ও ফ্রেইতাস—তিনজনকেই আমরা অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি। অনুশীলনে তাদের মনোভাব আমাদের মুগ্ধ করেছে এবং তারা দলকে অনেক কিছু দিতে পারে।’

আরান্দার আত্মবিশ্বাসের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘আরান্দার মধ্যে দারুণ আত্মবিশ্বাস আছে। সে সব সময় বল চাইতে থাকে। জানি না আপনারা খেয়াল করেছেন কি না, সে মাঠে নেমেছিল চুইংগাম চিবোতে চিবোতে, যেন নিজের বাড়ির উঠোনে খেলছে! আমি তাকে বলেছিলাম চুইংগামটা ফেলে দিতে, কারণ সে অনুশীলনেও চুইংগাম চিবোয়। সে এতটাই স্বচ্ছন্দ, এতটাই আত্মবিশ্বাসী এবং আরামদায়ক অবস্থায় থাকে যে তাকে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড় মনে হয়। বেলত্রানকেও আমরা ভালো করেই চিনি, কারণ আগে সে আমাদের স্প্যারিং পার্টনার ছিল। এখন সে জাতীয় দলের পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়।’

অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল

দুই দেশের মধ্যকার সংঘাতের মাঝেই লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ইরানের বিশ্বকাপ দলের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফজল পাসানদিদেহ গত বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন যে, ইরানের খেলোয়াড়েরা তখনও মার্কিন ভিসা পাননি। তবে হোয়াইট হাউসের কর্মকর্তা জানান, পরবর্তীতে রাতারাতি তাদের ভিসা মঞ্জুর করা হয়।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রশংসা করে লিখেন, 'যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রসেসিং সফলভাবে সম্পন্ন করার জন্য আঙ্কারার মার্কিন দূতাবাসে কর্মরত আমাদের অসাধারণ দলটির ওপর আমি গর্বিত।'

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ শুক্রবার জানিয়েছে, মার্কিন প্রশাসন এখনো ইরানের দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেয়নি। এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ফারস নিউজ কোনো সূত্রের উল্লেখ না করে জানিয়েছে, 'জাতীয় দলের কিছু কারিগরি এবং প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা এখনও ইস্যু করা হয়নি এবং মার্কিন দূতাবাস এখন পর্যন্ত তা ইস্যু করতে অস্বীকৃতি জানিয়েছে।'

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বিশ্বকাপ ফুটবলকে একটি ভূ-রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরিণত করেছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এটিই প্রথম ঘটনা, যেখানে আয়োজক দেশ এমন একটি রাষ্ট্রকে স্বাগত জানাতে যাচ্ছে যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে।

ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে নিজেদের উপস্থিতি যথাসম্ভব কম রাখার কৌশল হিসেবে তেহরান শেষ মুহূর্তে তাদের দলের ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করেছে। তারা রবিবার ভোরে টিজুয়ানায় পৌঁছাবে বলে নির্ধারিত রয়েছে।

গ্রুপ 'জি'-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। একই মাঠে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং পরবর্তীতে সিয়াটেলে মিসরের বিরুদ্ধে খেলবে।

রাষ্ট্রদূত পাসানদিদেহ বলেন, যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা ইরানি দলকে তাদের মাটিতে চায় না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার আইনপ্রণেতাদের স্পষ্ট জানিয়েছেন যে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে বিশ্বকাপে অংশ নিতে দেওয়া হবে না। এই কড়াকড়ির কারণে গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ, যিনি আইআরজিসির একজন সাবেক কমান্ডার ছিলেন।

পাসানদিদেহ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত মূলত ওয়াশিংটনের সঙ্গে চলমান যুদ্ধ নিরসনের তেহরানের প্রচেষ্টাকেই ফুটিয়ে তোলে। মেক্সিকো সিটিতে ইরানি দূতাবাসে স্প্যানিশ দোভাষীর মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, 'শত্রু ভাবাপন্ন দেশের মাটিতে হলেও বিশ্বকাপে অংশ নেওয়ার মাধ্যমে ইরান এটাই প্রমাণ করছে যে তারা শান্তি চায়।'

সান মারিনো ১-২ বাংলাদেশ

জোড়া গোলে বাংলাদেশকে জেতালেন তপু বর্মণ

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
জোড়া গোলে বাংলাদেশকে জেতালেন তপু বর্মণ

ইতালির অভ্যন্তরে ভূবেষ্টিত ছোট্ট দেশ সান মারিনোকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। গতকাল রাতে তপু বর্মণ জোড়া গোল করে বাংলাদেশকে জিতিয়েছেন।

ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। আবার এশিয়ার কোনো দেশের বিপক্ষে এটি সান মারিনোর প্রথম ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশ শেষ হাসি হাসল। নতুন কোচ টমাস ডুলির অধীনে এটাই প্রথম জয় বাংলাদেশের।

১৯ মিনিটে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। ৩১ মিনিটে গ্যাব্রিয়েল গিয়াকোপেত্তির গোল সমতায় ফেরায় সান মারিনোকে। ৮৬ মিনিটে তপু বর্মণের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। হামজা চৌধুরীর ডান প্রান্ত থেকে নেয়া ফ্রিকিকের বলে শট নেন বিশ্বনাথ ঘোষ, দ্রুতগতিতে সেই বলে হেড করে গোল আদায় করে নেন তপু বর্মণ।

দুই দলের মধ্যে লড়াইটা ছিল সমানে সমান। বাংলাদেশ ৫৪ শতাংশ ও সান মারিনো ৪৬ শতাংশ বলের দখল রাখে। স্বাগতিকদের ৪১টি আক্রমণের বিপরীতে অতিথি বাংলাদেশ দল মোট ৩৫টি আক্রমণ করে। সান মারিনোর ৩০৯টি পাসের বিপরীতে বাংলাদেশ দিয়েছে ৩১৪টি। বল পুনরুদ্ধারেও প্রায় সমান—বাংলাদেশ ৩৪টি ও সান মারিনো ৩২টি। বাংলাদেশের খেলোয়াড়রা হলুদ কার্ড পান ৪টি ও সান মারিনোর খেলোয়াড়রা ৫টি।

ফিফা র‍্যাংকিংয়ে সবার নিচে সান মারিনো। তারা রয়েছে ২১১ নম্বরে। আর বাংলাদেশ ১৮২ নম্বরে। ২৯ ধাপ এগিয়ে থাকলেও দুই দলের পারফরম্যান্স ছিল কাছাকাছি।

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৬০ জন সমর্থককে বিনা মূল্যে টিকিট দেওয়া হলেও পরে সেগুলো বাতিল করে দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, টিকিট কেনার সময় অর্থ পরিশোধসংক্রান্ত সমস্যার কারণে কিছু টিকিটের মূল্য শূন্য দেখানো হয়েছিল। ফলে সংশ্লিষ্ট সমর্থকেরা কোনো অর্থ ছাড়াই টিকিট সংগ্রহ করতে সক্ষম হন।

ফিফা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, টিকিটগুলো বাতিল করা হলেও সংশ্লিষ্ট সমর্থকদের আসন সংরক্ষিত রয়েছে। নির্ধারিত মূল্য পরিশোধ করলেই তারা টিকিট নিশ্চিত করতে পারবেন।

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে এরই মধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে।

গত ২১ মে এই ভুল মূল্যে টিকিট বিক্রির ঘটনা ঘটে। এরও কয়েক মাস আগে ফিফা সভাপতি ঘোষণা দিয়েছিলেন যে বিশ্বকাপের সব ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তবে সেই ঘোষণার পরও সংস্থাটি বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে।

এদিকে পুনরায় বিক্রির জন্য ফিফার নিজস্ব ব্যবস্থাও রয়েছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই কমিশন নেওয়া হয়। তবুও বিভিন্ন বেসরকারি প্ল্যাটফর্মে এখনো বহু ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

বিশ্বকাপের ইতিহাসে এবার টিকিটের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফিফার দাবি, এই অতিরিক্ত আয় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে টিকিটের উচ্চমূল্য ও বিক্রয় পদ্ধতি নিয়ে সমর্থকদের অসন্তোষ ক্রমেই বাড়ছে।

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে টিকিট কাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে ফিফার বিক্রয় ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে।

ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

প্রকাশ: শুক্রবার, জুন ০৫, ২০২৬
ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

গতরাতে ঘরের মাঠ লা করুনার এস্তাদিও ডি রিয়াজোরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে স্পেন।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফেরান তোরেস। ১-০ গোলে লিড নিয়েও, বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্প্যানিশরা।

২৭ মিনিটে স্পেনের ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ইরাককে ম্যাচে ফেরান মার্কাস দস্কি।

ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল হওয়ায়১-১ সমতা নিয়ে বিরতিতে যায় স্পেন ও ইরাক। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ম্যাচের দ্বিতীয়ভাগে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন স্পেনের তোরেস। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তিনি। ফলে ম্যাচটি সমতায় শেষ হয়।

ইরাকের বিপক্ষে ম্যাচে বিভিন্ন সময়ে খেলোয়াড় পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছেন স্পেন কোচ লুইস ডা লা ফুয়েন্তে। প্রথম একাদশে নামা সবাইকে পরিবর্তন করেছেন তিনি। বিশ্রাম দেওয়া হয় লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিকে।

স্পেনের মত ইরাকও নিজেদের প্রথম একাদশের সব খেলোয়াড়কে পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন।

১৫ জুন ‘এইচ’ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।

অন্যদিকে, বিশ্বকাপে ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৬ জুন নরওয়ের মুখোমুখি হবে ইরাক।